১৬ মে, ২০২৪ ০৩:৪৭ পিএম

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টায় নরমাল ডেলিভারিতে ৭ শিশুর জন্ম

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টায় নরমাল ডেলিভারিতে ৭ শিশুর জন্ম
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে ২৪ ঘণ্টায় ৭ শিশুর জন্ম হয়েছে। এর মধ্যে চার জন ছেলে ও তিনজন কন্যাশিশু। নবজাতক ও প্রসূতিরা সুস্থ রয়েছেন। এর আগে ২৪ ঘণ্টায় ১৯ নবজাতকের জন্মের রেকর্ড রয়েছে স্বাস্থ্য কেন্দ্রটিতে।

আজ বৃহস্পতিবার (১৬ মে) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিন রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মো. নুর উদ্দিন রাশেদ মেডিভয়েসকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে ৭ নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে চারজন ছেলে এবং তিনজন কন্যাসন্তান। নবজাতক ও প্রসূতি সকলেই সুস্থ আছে। আস্তে ধীরে বাড়ি যাচ্ছে তারা।’

তিনি বলেন, ‘শিশু ও মাতৃমৃত্যুহার কমানোর মাধ্যমে প্রাতিষ্ঠানিক ডেলিভারির যে লক্ষ্যমাত্রা, সে লক্ষ্যে আমাদের লোকজন মাঠ পর্যায়ে কাজ করে। স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শের জন্য প্রসূতিরা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাদের নম্বর রেখে দিয়ে পরবর্তীতে যোগাযোগ করা হয়। ডেলিভারির সময় হলে আগেই তাদের জানিয়ে দেওয়া হয়। এজন্য বাড়িতে ডেলিভারি না করে তারা সময়মতো হাসপাতালে চলে আসে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, চলতি বছরের জানুয়ারিতে ২৪ ঘণ্টায় ১৯ নবজাতকের জন্ম হয় এই স্বাস্থ্য কমপ্লেক্সে।

আজকের কার্যক্রমে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারজানা আফরিন, সিনিয়র স্টাফ নার্স সুমিত্রা চক্রবর্তী, মেহেরুন নেসা, নার্সিং সুপারভাজার সুষমা রাণী ও নার্সিং ইনচার্জ আফসার উদ্দিন অংশ নেন।

প্রসঙ্গত, স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যার বিশেষজ্ঞদের সংগঠন অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনীকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) তথ্য মতে, বর্তমানে ৫০ শতাংশ গর্ভবতী মা প্রাতিষ্ঠানিকভাবে প্রসব করান। আর বাকি ৫০ শতাংশ অদক্ষ দাইয়ের হাতে প্রসব করাতে গিয়ে ঝুঁকির মুখে পড়েন।

প্রতিষ্ঠানটির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, স্বাধীনতার পরে দেশে এক লাখ প্রসূতি মায়ের মধ্যে ৫০০ জনই মৃত্যুবরণ করতেন। তবে বর্তমানে তা এসে দাঁড়িয়েছে ১৬৭ জনে। এই সংখ্যা কমিয়ে ২০৩০ সালের মধ্যে ৭০ এ নামাতে চায় ওজিএসবি। এজন্য শতভাগ প্রাতিষ্ঠানিক প্রসব করানো আবশ্যক বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক