মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক নজরুল হক আর নেই
মেডিভয়েস রিপোর্ট: বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব) অধ্যাপক ডা. নজরুল হক আর নেই। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আজ সোমবার (২৯ জানুয়ারি) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন তিনি।
তাঁর সহপাঠী ও সহকর্মীবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
ব্রিগেডিয়ার নজরুল হক সিএমএইচ হাসপাতালে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের আজীবন সদস্য।
মরহুমের প্রথম জানাজা নামাজ আজ বাদ জোহর সম্মিলিত সামরিক হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব তাঁর বাসস্থান উত্তরাতে ২য় জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল ১১টায় বনানী কবরস্থানে সামরিক মর্যাদায় দাফন করা হবে অধ্যাপক নজরুল হককে।
ব্রিগেডিয়ার জেনারেল (অব) অধ্যাপক ডা. নজরুল হকের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬