এসএসওবির সভাপতি ডা. ছয়েফ উদ্দিন, সহ সভাপতি ডা. লায়লা, সম্পাদক ডা. মিনহাজ
মেডিভয়েস রিপোর্ট: সোসাইটি অব সার্জিক্যাল অনকোলজি বাংলাদেশের (এসএসওবি) সভাপতি হয়েছেন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. লায়লা শিরীন সহ সভাপতি ও ডা. মিনহাজ ভূঁইয়া সাধারণ সম্পাদক হয়েছেন। চলতি মাসের মাঝামাঝিতে রাজধানীর ধানমণ্ডিতে সংগঠনের প্রথম কার্যনির্বাহী কমিটির সভায় তারা এ দায়িত্ব পান।
সংগঠনের নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ আজ সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর মাধ্যমে শুরু হলো বাংলাদেশের ক্যান্সার সার্জনদের সংগঠনটির পথচলা।
এর আগে গত তিন মাস আগে এ সংগঠনের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তাদের তত্ত্বাবধানে সংগঠনের নিবন্ধনসহ আনুষাঙ্গিক কাজগুলো সম্পন্ন হয়।
সংগঠনের আহ্বায়ক কমিটির প্রথম কার্যনির্বাহী সভায় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সার্জিক্যাল অনকোলজি বিভাগের ছাত্র-ছাত্রীরা ফুল দিয়ে নতুন কমিটির সবাইকে বরণ করে নেন।
সংশ্লিষ্টরা জানান, ‘বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আমরা বিশেষজ্ঞ ক্যান্সার সার্জনরা বিশেষায়িত সেবা নিয়ে আমাদের ক্যান্সার রোগীদের পাশে থাকতে বদ্ধপরিকর। নতুন সংগঠন এ উদ্যোগ সফল করতে কার্যকর ভূমিকা রাখবে।’
এএনএম/