২৩ জানুয়ারী, ২০২৪ ১১:১৩ পিএম

না ফেরার দেশে মনোরোগ বিশেষজ্ঞ দীপেন্দ্র নারায়ণ

না ফেরার দেশে মনোরোগ বিশেষজ্ঞ দীপেন্দ্র নারায়ণ
অধ্যাপক ডা. দীপেন্দ্র নারায়ণ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চলে গেলেন পার্কভিউ মেডিকেল কলেজের মনোরোগ বিদ্যা বিভাগের অধ্যাপক ডা. দীপেন্দ্র নারায়ণ দাস। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রাম করার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ডা. দীপেন্দ্র নারায়ণ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) এমবিবিএস সম্পন্ন করেন।

তিনি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস’র আজীবন সদস্য।

সামাজিক মাধ্যমে শোকের ছায়া

অধ্যাপক ডা. দীপেন্দ্র নারায়ণ দাসের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষজ্ঞ এ চিকিৎসকের মৃত্যুতে ফেসবুকে আলাদা পোস্টে শোক জানানোর পাশাপাশি বিভিন্ন স্মৃতিচারণ করেন বন্ধু-সহপাঠী, সহকর্মী ও শুভাকাঙ্খীরা।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ খসরু লেখেন, ‘সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ জীবনের আমার স্বল্পকালীন রুমমেট, যার আমার প্রতি আস্থা আর প্রত্যাশা ছিল অপরিসীম—সেই দ্বিপেন্দ্র গতকাল না ফেরার দেশে চলে গেল। আমি লেখালেখি কখনো তেমন করিনি, কিন্তু সেই প্রথম বর্ষেই তার কীভাবে যেন বিশ্বাস ছিল আমি কবিতা লিখতে পারি আর এজন্য সে আমাকে এই পড়ন্ত বয়স পর্যন্ত দুইটা নামে ডাকতো, কবি আর কবিরাজ। যতবার সিলেট গেছি দেখা করার চেষ্টা করেছে স্বল্প সময়ের জন্য হলেও। গতকাল ইউনাইটেড হসপিটালের মর্গে তাকে শেষ দেখলাম, সারা রাত একটা অস্থিরতার মধ্যে ঘুম আর জাগরণে কাটলো। আরো কত ঘনিষ্ঠ মানুষের মৃত্যু দেখলাম গতরাতের মত অস্থিরতা আসেনি। বুঝলাম, বয়স হয়েছে কখন আমিও এভাবে সবার কাছে শুধু স্মৃতি হয়ে যাবো। পরকালে ভালো থাকো দ্বীপেন্দ্র, ঈশ্বর তোমায় আত্মার শান্তি দিন।’

মৃত্যুর খবর জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জারি বিভাগের অধ্যাপক ও সার্জিক্যাল গ্যাস্টোএন্টারোলজি ডিভিশনের প্রধান ডা. আবুল কালাম চৌধূরী বলেন, ‘আমি স্তব্ধ, স্তম্ভিত, হতবাক; আমার অত্যন্ত ঘনিষ্ট সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের বড় ভাই, সিলেট পার্কভিউ মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীপেন্দ্র নারায়ণ দাস আজ সন্ধ্যায় ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে Angiogram করার সময় মৃত্যুবরণ করেন। দাদার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই।’

শোক জানানোর পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন মনোরোগ বিশেষজ্ঞ কলামিস্ট, জনস্বাস্থ্য গবেষক ডা. মুহাম্মাদ সাঈদ এনাম ওয়ালিদ। এক পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় স্যার অধ্যাপক ডা. দীপেন্দ্র নারায়ণ দাস স্যারের আকস্মিক মৃত্যু মেনে নেবার মতো শক্তি নেই। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

শ্রদ্ধাভাজন অগ্রজের মৃত্যুর খবর দেন পার্কভিউ মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের লেকচারার ডা. ফখরুল আনাম খান। তিনি লেখেন, ‘প্রিয় স্যার অধ্যাপক ডা. দীপেন্দ্র নারায়ণ দাস আর আমাদের মাঝে নেই।’

অধ্যাপক ডা. দীপেন্দ্র নারায়ণ দাসের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। সেই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক