স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক হলেন ডা. মিজানুর রহমান
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (চলতি দায়িত্ব, ডেন্টাল শিক্ষা) হয়েছেন ডা. মোহাম্মদ মিজানুর রহমান। সোমবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব শারমিন ইয়াসমিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।
ডা. মোহাম্মদ মিজানুর রহমান বর্তমানে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী ৩০ জানুয়ারির মধ্যে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। একই সঙ্গে তাঁর যোগদানপত্র প্রাপ্তির পর প্রতিষ্ঠান প্রধান যোগদানপত্র গ্রহণপূর্বক তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার ই-মেইল [email protected] তে অবহিত করবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে বলা হয়েছে।
এএনএম/