২৩ জানুয়ারী, ২০২৪ ০৪:১৫ পিএম

সিজারিয়ান সেকশনে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ফের ওটি কার্যক্রম শুরু

সিজারিয়ান সেকশনে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ফের ওটি কার্যক্রম শুরু
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সিজারিয়ান সেকশনের মাধ্যমে দীর্ঘ ১০ বছর পর সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও অপারেশন থিয়েটারের (ওটি) কার্যক্রম শুরু হয়েছে। গত রোববার এ কার্যক্রম শুরু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সুজয় সাহা আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, দশ বছর আগে এখানে ওটি কার্যক্রম চলমান ছিল। তবে গাইনি ও অ্যানেসথেশিয়া কনসালটেন্ট না থাকা এবং প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি বিকল হয়ে যাওয়ায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় অস্ত্রোপচার বন্ধ থাকলেও স্বাভাবিক প্রসব, প্রসূতিসহ প্রসব সেবা সচল ছিল।

ইউএইচএফপিও জানান, ‘গত বছরের ১৮ ডিসেম্বর এখানে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রচেষ্টা ছিল ওটিটা আবার কার্যকর করার বিষয়ে। এ ব্যাপারে পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান স্যারও প্রায়ই বলতেন। তিনি আশ্বস্ত করেন, ওটি চালু করতে যা যা দরকার তার সবই দেওয়া হবে। এ ব্যাপারে তাঁর যথেষ্ট সহযোগিতা ও দিক নির্দেশনা পেয়েছি। তাঁর উৎসাহ-উদ্দীপনা ওটি চালুর ব্যাপারে ব্যাপক ভূমিকা রেখেছে।’

তিনি আরও বলেন, অস্ত্রোপচারের জন্য নতুন অ্যানেসথেশিয়ার যন্ত্র পাওয়া গেছে, যা আগে নষ্ট ছিল। এ ছাড়াও বেশ কিছু যন্ত্র এসেছে।

সর্বোপরি হাসপাতালে কর্মরত চিকিৎসকসহ সকল পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের আগ্রহ ও সহযোগিতায় এটা চালু করা সম্ভব হয়েছে’–যোগ করেন তিনি।

মাসে কতটি অস্ত্রোপচারের সক্ষমতা আছে জানতে চাইলে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবেই আমাদের চেষ্টা থাকে নরমাল প্রসবের, কারণ সিজারকে আমরা নিরুৎসাহিত করি। চূড়ান্ত পর্যায়ে প্রয়োজন সাপেক্ষেই সিজারে যাওয়া হয়। এ ক্ষেত্রে রোগী পাওয়া এবং উপযোগিতা সাপেক্ষে সপ্তাহে ৫-৬টি করা সম্ভব হবে।’

এদিকে উপজেলায় নতুন করে অপারেশন থিয়েটারের কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। চিকিৎসক, নার্সসহ ওটি টিমের সকল সদস্যদের মাধ্যমে আগামীতে সুষ্ঠু ও সুন্দরভাবে রোগীরা স্বাস্থ্যসেবা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক