বিএসএমএমইউয়ে অধ্যাপক ডা. আব্দুস সোবহানের জানাজা অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুস সোবহানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল আহাদ জানাজার নামাজ পড়ান।
এতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, চিকিৎসক, কর্মকর্তা অংশ নেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক ডা. আব্দুস সোবহান। ফুসফুস এবং কিডনি অকার্যকর হওয়ার পর অধ্যাপক ডা. আব্দুস সোবহানকে সিএমএইচে ভর্তি করা হয়, সেখানে ভেন্টিলেটরে চিকিৎসাধীন ছিলেন তিনি।
অধ্যাপক ডা. আব্দুস সোবহান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মনোরোগবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান, পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ও ঢাকা মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান।
সকল দায়িত্ব তিনি সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন। তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের সাবেক সভাপতি ছিলেন।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬