০৬ জানুয়ারী, ২০২৪ ১২:০৭ পিএম
বেনাপোল এক্সপ্রেসে আগুন

দগ্ধ ৮ জনের অবস্থা আশঙ্কাজনক: ডা. সামন্ত

দগ্ধ ৮ জনের অবস্থা আশঙ্কাজনক: ডা. সামন্ত
শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে দগ্ধ ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের সবার শ্বাসনালী পুড়ে গেছে। সর্বোচ্চ একজন দগ্ধের শরীরের ৯ শতাংশ পুড়ে গেছে। সবাই মানসিক ট্রমার মধ্যে রয়েছেন।

অগ্নিকাণ্ডে দগ্ধদের অবস্থা জানাতে আজ শনিবার (৬ জানুয়ারি) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, আসিফ মোহাম্মদ খান নামে একজন রোগীর শরীরে ৮ শতাংশ দগ্ধ হয়েছে। নাফিজ আলম নামে আরেকজনের ৫ শতাংশ পুড়েছে। এ দুজনসহ বাকিদের শ্বাসনালী পুড়ে গেছে। সবাইকেই আমরা পর্যবেক্ষণে রেখেছি। সব রোগীই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে যশোরের বেনাপোল থেকে ঢাকায় আসছিল বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি। সায়েদাবাদ এলাকা অতিক্রম করার সময় রাত ৯টার দিকে এতে আগুন দেয় দুর্বৃত্তরা। কমলাপুর স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে ট্রেনটি গোপীবাগ এলাকায় থামানো হয়। আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ট্রেনটির তিনটি কোচ পুড়ে গেছে।

 

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক