কোভিড-১৯ গবেষণা সংকলনের মোড়ক উন্মোচন
মেডিভয়েস রিপোর্ট: কোভিড-১৯ বিষয়ক একটি গবেষণা সংকলনের মোড়ক উন্মোচিত হয়েছে। আজ সোমবার (২৫ ডিসেম্বর) মানিকগঞ্জে এই সংকলনের মোড়ক উন্মোচন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
১০০টিরও বেশি গবেষণাপত্র নিয়ে এই সংকলনটি প্রকাশিত হয়। দেশের শীর্ষস্থানীয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ গবেষকরা এসব গবেষণা করেন, যেগুলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।
মোড়ক উন্মোচনকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা মহামারির সময় চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি ডাক্তাররা বৈজ্ঞানিক গবেষণাকর্মও সম্পন্ন করেছেন। গবেষণাকর্মে চিকিৎসকদের আরও বেশি সময় দিতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে গবেষণার মতো বুদ্ধিবৃত্তিক কার্যক্রমেও আমাদের সফল হতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– গবেষণা সংকলনের সম্পাদক এবং স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ, শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. আব্দুল মান্নান, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. সামিউল ইসলাম সাদী, পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক ডা. মো. মুনিরুজ্জামান সিদ্দিকী, কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন এবং অন্যান্য গবেষক।
-
২৪ এপ্রিল, ২০২৬
-
২৬ জুন, ২০২৫
আইসিডিডিআর,বির গবেষণা
মহামারীতে বেশি ঝুঁকিতে পড়েন শহুরে কর্মজীবী নারী
-
১৮ জুন, ২০২৫
-
২২ ফেব্রুয়ারী, ২০২৫
-
৩১ ডিসেম্বর, ২০২৪
-
১২ জুলাই, ২০২৪
-
২৫ জুন, ২০২৪