বিএমএ’র সাবেক কোষাধ্যক্ষ ডা. ফখরুলের মৃত্যু, সভাপতি-মহাসচিবের শোক
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সাবেক কোষাধ্যক্ষ ডা. ফখরুল ইসলাম চৌধুরী আর নেই। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ঢাকায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
ডা. ফখরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।
এক শোক বার্তায় ডা. ফখরুল ইসলাম চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন।
মৃত্যুকালে ডা. ফখরুল ইসলামের বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি পরিবার পরিজন ও বন্ধু-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ডা. ফখরুল ইসলাম চৌধুরী ১৯৬৭ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন, তিনি ছিলেন কে-১৯ ব্যাচের শিক্ষার্থী।
তিনি ১৯৯১-৯২ মেয়াদে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
এএনএম/
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬