০৭ ডিসেম্বর, ২০২৩ ০৭:৫৪ পিএম

মহাখালী ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

মহাখালী ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু
ছবি: সংগৃহীত।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ খায়ের মিয়া (৪৪) মারা গেছেন। আজ বৃহস্পতিবার(৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

তিনি বলেন, মহাখালী থেকে দগ্ধ অবস্থায় আটজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। এদের মধ্যে আইসিইউর ১৩ নম্বর বেডে চিকিৎসাধীন খায়ের মিয়া বিকেল সাড়ে ৫টায় মারা গেছেন। বাকি সাতজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

নিহতের সহকর্মী হারুন বলেন, খায়ের মিয়া রয়েল ফিলিং স্টেশনে সিনিয়র টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। গতকাল বিস্ফোরণে তিনি দগ্ধ হন। পরে তাকে আইসিইউতে নেওয়া হলে আজ বিকেলে তিনি মারা যান। তার বাড়ি চাঁদপুর জেলার সদর থানার বাঘাদি গ্রামে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। তার বাবার নাম মৃত আফাজ উদ্দিন।

প্রসঙ্গত,গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহাখালী বাস টার্মিনালের বিপরীত পাশে রয়েল ফিলিং স্টেশনের বিস্ফোরণ ঘটে। এতে আটজন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে আমির হোসাইনের ৩৫ শতাংশ, মো. মাসুমের ৬০ শতাংশ, মো. সালাউদ্দিনের ৬৫ শতাংশ, কামাল আবেদীনের ১৫ শতাংশ, মো. খায়ের মিয়ার (মারা যাওয়া) ১৫ শতাংশ, জীবনের ৮ শতাংশ, মো. রানার ৫ শতাংশ ও মো. মামুনের ৫ শতাংশ দগ্ধ হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক