২৯ নভেম্বর, ২০২৩ ১১:৪৭ এএম

ডা. কাজেম হত্যার ১ মাসেও কাউকে গ্রেপ্তার করা যায়নি

ডা. কাজেম হত্যার ১ মাসেও কাউকে গ্রেপ্তার করা যায়নি
চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলী আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহীতে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলী আহমেদের হত্যার এক মাসেও মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। গত ২৯ অক্টোবর কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গভীর রাতে রাজশাহী মহানগরীর বর্ণালী মোড় এলাকায় দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন জনপ্রিয় এই বিশেষজ্ঞ চিকিৎসক।

এর পর দিন ৩০ অক্টোবর দুপুরে ডা. কাজেম আলী আহমেদের স্ত্রী ডা. ফারহানা ইয়াসমিন বাদী হয়ে মহানগরের রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে ওই মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। আর সংখ্যাও উল্লেখ করা হয়নি।

মামলার অগ্রগতি প্রসঙ্গে আজ বুধবার (২৯ নভেম্বর) রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) বিজয় বসাক মেডিভয়েসকে বলেন, ‘কাজেম আলী হত্যা মামলার তদন্ত চলছে। এখনও কোনো ক্লু বের হয়নি। তবে বের হয়ে যাবে। আর কাউকে গ্রেপ্তারও করা যায়নি।’

প্রসঙ্গত, রোববার (২৯ অক্টোবর) কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গভীর রাতে রাজশাহী মহানগরীর বর্ণালী মোড় এলাকায় দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন জনপ্রিয় চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলী আহমেদ।

চিকিৎসদের একাধিক সূত্রে জানা গেছে, নগরীর লক্ষ্মীপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কনসালটেন্ট হিসেবে নিয়মিত রোগীদের চিকিৎসা দিতেন ডা. আলী আহমেদ। প্রতিদিনের মতো রোববার রাতে রোগী দেখে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বর্ণালীর মোড়ের খানিকটা আগে রাজীব চত্বরের বিপরীত পাশে মসজিদের নিকট তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে একদল দুর্বৃত্ত। এ সময় অতর্কিতে তাঁর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

পরে গুরুতর আহত অবস্থায় রাস্তা থেকে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। শুরুতে সাধারণ ওয়ার্ডে (৫ নম্বর) ভর্তি করা হলেও পরে তাঁকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তবে এর কিছুক্ষণের মধ্যে ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নের কৃতি সন্তান ডা. কাজেম আলী আহমেদ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন রামেকের ৪২তম ব্যাচের শিক্ষার্থী। পরবর্তীতে তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) থেকে ডার্মাটোলজিতে এফসিপিএস সম্পন্ন করেন। এ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে ডিডিভি করেন। তিনি অল্প সময়ে কসমেটিক সার্জারিতে অভিজ্ঞতা অর্জন করেছিলেন।

অনাকাঙিক্ষত এ চির বিদা‌য়ের সময় স্ত্রী, দুই ছে‌লে ও এক মে‌য়ে, আত্মীয়-স্বজন‌ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ডা. কাজেম আলী আহমেদ।

টিআই/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক