১৯ নভেম্বর, ২০২৩ ০২:৪৫ পিএম

গবেষণার জন্য মেডিকেল জেনেটিক বিভাগ চালু হবে: বিএসএমএমইউ ভিসি

গবেষণার জন্য মেডিকেল জেনেটিক বিভাগ চালু হবে: বিএসএমএমইউ ভিসি
তিনি বলেন, চিকিৎসা বিজ্ঞানে জেনেটিক এনালাইসিস, জেনোম সিকোয়েন্সিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবদেহের জেনেটিক্যাল ডিজঅর্ডার চিহ্নিত করতে পারলে রোগ প্রতিরোধ করা সহজ হবে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট ও ইউজিসির অনুমিত পেলে খুব শিগগিরই মেডিকেল জেনেটিক বিভাগ চালু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, এই বিভাগটি চালু হলে উন্নত গবেষণা সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার কার্যক্রম আরো একধাপ এগিয়ে যাবে।

আজ রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ-২ এর ১০মতলায় এনাটমি বিভাগের শ্রেণিকক্ষে আয়োজিত ‘ডেভলভমেন্ট অব আউটকাম বেইসড কারিকুলাম ইন মেডিক্যাল সাইন্সেস ফর পোস্ট গ্রাডুয়েড এমডি রেসিডেন্সি প্রোগ্রাম অ্যাট বিএসএমএমইউ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি বক্তব্যে বিএসএমএমইউ ভিসি এ কথা বলেন। 

তিনি বলেন, চিকিৎসা বিজ্ঞানে জেনেটিক এনালাইসিস, জেনোম সিকোয়েন্সিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবদেহের জেনেটিক্যাল ডিজঅর্ডার চিহ্নিত করতে পারলে রোগ প্রতিরোধ করা সহজ হবে। বিভিন্ন রোগের সাথে জিনেটিক্যাল বিষয় সম্পর্কিত। নিউরোলোজি, চক্ষুবিজ্ঞান বিভাগের অনেক রোগের সাথেও জিনেটিক্যাল ফ্যাক্টর জড়িত রয়েছে। গবেষণা ও চিকিৎসায় জিন থেরাপি, স্টেম সেল থেরাপিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বমানের গবেষণা নিশ্চিত করতে হলে এবং অধিকতর গবেষণার জন্য মেডিকেল জেনেটিক বিভাগ চালু করা সময়ের দাবি।

ভিসি বলেন, ‘চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় দেশের তরুণদের আগ্রহ রয়েছে। তাদের জন্য আমরা যথাযথ সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারি, তবেই আসন্ন এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স মোকাবিলাসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যা ও জটিলতা থেকে উত্তরণ পাবো।’

টিআই/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে
হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত