০৭ নভেম্বর, ২০২৩ ০৫:০৪ পিএম

চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। তিনি বলেন, নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও তিন শিশু রয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, নিহত অটোরিকশার যাত্রীরা পটিয়ার রওশন হাট থেকে ফটিকছড়ি যাচ্ছিলেন। পথে চট্টগ্রাম শহরগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন খান জানান, দুপুর পৌনে ১২টার দিকে চারিয়া এলাকায় খাগড়াছড়িগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা শিশুসহ সাতজন নিহত হয়েছেন।

টিআই/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক