০৭ নভেম্বর, ২০২৩ ১১:৩১ এএম

৪৪ চিকিৎসকের শিক্ষাছুটি মঞ্জুর

৪৪ চিকিৎসকের শিক্ষাছুটি মঞ্জুর
প্রেষণকালীন চিকিৎসক কর্মকর্তারা স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হিসেবে মূল কর্মস্থানের বেতন-ভাতাদি গ্রহন করবেন।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ৪৪ জন চিকিৎসককে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিভিন্ন মেয়াদে প্রেষণ (শিক্ষাছুটি) মঞ্জুরের আদেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব উম্মে কুলসুম স্বাক্ষরিত পৃথক দুইটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘প্রজ্ঞাপনে উল্লেখিত চিকিৎসক কর্মকর্তাদেরকে তাদের নামের পাশে বর্ণিত কোর্স ও মেয়াদে অধ্যায়নের জন্য প্রেষণ মঞ্জুর করা হলো। প্রেষণকালীন চিকিৎসক কর্মকর্তারা স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হিসেবে মূল কর্মস্থানের বেতন-ভাতাদি গ্রহন করবেন। আবেদনকারীদের আবেদনে উল্লেখিত কোন তথ্য দেশের অভ্যন্তরে স্নাতকোত্তর চিকিৎসা ও তদুদ্দেশ্যে প্রশিক্ষণ সম্পর্কিত সংশোধিত প্রেষণ নীাতমালা-২০২২ অনুযায়ী ভুল বা মিথ্যা প্রমাণিত হলে প্রেষণাদেশ বাতিল করা হবে।’

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক