২৩ অক্টোবর, ২০২৩ ০৪:২০ পিএম

ডা. জহিরুল হকের মৃত্যুতে বিএমএ’র শোক

ডা. জহিরুল হকের মৃত্যুতে বিএমএ’র শোক
সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানান বিএমএ।

মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

ডা. জহিরুল হক বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা শাখার সদস্য ছিলেন।

আজ সোমবার (২৩ অক্টোবর) বিএমএ’র দপ্তর সম্পাদক ডা. মোহাঃ শেখ শহীদ উল্লাহ স্বাক্ষরিত শোক বার্তায় অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেন।

বিএমএ মরহুম ডা. জহিরুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অবিলম্বে সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানান বিএমএ।

গত শনিবার (২১ অক্টোবর) কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় শাপলা টাওয়ারে পরিচালনা কমিটি নিয়ে সংঘর্ষের জেরে ডা. জহির ও তার স্ত্রী হিমিকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় ডা. জহিরকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৬টায়  তিনি মারা যান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক