১৯ অক্টোবর, ২০২৩ ০৪:৩৫ পিএম

ডেঙ্গু প্রতিরোধে ৬৪ জেলায় সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

ডেঙ্গু প্রতিরোধে ৬৪ জেলায় সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

মেডিভয়েস ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধে ৬৪ জেলায় সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ ক্যাম্পেইনের ঘোষণা করেছে সরকার। আগামী ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এই ক্যাম্পেইন  চলবে।

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহের এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম। কর্মসূচি বাস্তবায়নে সারা দেশে ১৮ হাজারের বেশি স্বেচ্ছাসেবক কাজ করবে বলে জানিয়েছে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়।

তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশের তুলনায় আমাদের অবস্থা ভালো। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর আমাদের ডেঙ্গু অবস্থার অবনতি হয়েছে এটা বলতেই হবে। কাজেই এটি প্রতিরোধই আমাদের বড় চ্যালেঞ্জ।’

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে অবশ্যই আমাদের বছরব্যাপী কার্যক্রম থাকতে হবে। এ জন্য প্রত্যেকটি বাড়ির ছাদে গিয়ে গিয়ে আমরা দেখার চেষ্টা করেছি কোথায় কোথায় পানি জমে থাকছে। দুই মাসে ড্রোনের মাধ্যমে কোন কোন বাসায় পানি জমে আছে সেগুলো শনাক্ত করা করা হয়েছে। মনিটরিং করা হচ্ছে। আমরা আমাদের কাজ করছি, সবাইকে এগিয়ে আসতে হবে। কেন না, সামাজিক বিপ্লব ছাড়া এর থেকে উত্তোরণ কঠিন।

তিনি বলেন, আমরা ৯ লাখ ৯৬ হাজার বাসা পরির্শন করেছি। এটি অব্যাহত রাখতে হবে, জরিমানা চলমান থাকবে। এ জন্য মশক অভিযান চালাতে দীর্ঘ মেয়াদে আমাদের ম্যাজিস্ট্রেট দরকার। এ বছর ৩ কোটি ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। যা সরকারের তহবিলে জমা হয়। আমরা বারবার সচেতনতার কথা বলে আসছি। কিন্তু কাজ হচ্ছে না। কাজেই এটি ছাড়া উপায় নেই।

বিটিআই জালিয়াতির বিষয়ে আতিকুল ইসলাম বলেন, এই কীটনাশক পরিবেশবান্ধব। শুরুতে মাত্র ৫ টন আনার চেষ্টা করেছি আমরা। যে ঠিকাদার নিয়ে আসে সেখানে সিঙ্গাপুর লেখা ছিল। এতে করে সিটি করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাই তার বিরুদ্ধে মামলা করেছি। ভবিষ্যতে যাতে কোনোভাবে আর কাজ না পায় সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বিটিআই আমরা আনব। এবার ঠিকাদার নয়, নিজেরাই আনব। ইতোমধ্যে তৈরিকৃত কোম্পানির সঙ্গে যোগাযোগ হয়েছে।

এ সময় ডেঙ্গু চিকিৎসার জাতীয় নীতিমালার প্রধান অধ্যাপক ডা. কাজী তারিকুল ইসলাম বলেন, চিকিৎসা দিতে গিয়ে আমরা দেখছি বর্তমানে অধিকাংশ রোগী ঢাকার বাইরের। আজ সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয়ভাবে নিতে হচ্ছে। কারণ, অতীতের সব রেকর্ড এবার ছাড়িয়েছে। বিশেষ করে মৃত্যুতে পৃথিবীর যেকোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি। গত বছরই ছিল ভয়াবহ, সেখান থেকে এ বছর আরও ভয়ংকর রূপ নিয়েছে। এর অন্যতম কারণ, থেমে থেমে বৃষ্টি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক