০৫ অক্টোবর, ২০২৩ ০৬:২৯ পিএম

দুই সরকারি মেডিকেলে নতুন অধ্যক্ষ

দুই সরকারি মেডিকেলে নতুন অধ্যক্ষ
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: দেশের দুই সরকারি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মেডিকেল দুটি হলো- কুষ্টিয়া মেডিকেল কলেজ ও যশোর মেডিকেল কলেজ।

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত দুই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।’

দুই মেডিকেলের অধ্যক্ষ যারা হলেন- রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান খানকে কুষ্টিয়া মেডিকেলে এবং যশোর মেডিকেলের অ্যানেসথেসিওলজি বিভাগের অধ্যাপক ডা. আবু হাসানাত মো. আহসান হাবিবকে একই মেডিকেলের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বদলি ও পদায়নকৃত কর্মকর্তারা আগামী ১৫ অক্টোবরের মধ্যে বদলি ও পদায়নকৃত কর্মস্থলে করবেন। অন্যথায় ১৬ অক্টোবর ২০২৩ তারিখে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

রাষ্ট্রপতি আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে, বলা হয় মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নতুন অধ্যক্ষ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক