না ফেরার দেশে ডা. নিশাত আব্দুল্লাহ
মেডিভয়েস রিপোর্ট: খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. শেখ নিশাত আব্দুল্লাহ আর নেই। আজ সোমবার (২ অক্টেবর) ভোর ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ বাদ আসর খুলনায় তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
ডা. নিশাত আব্দুল্লাহ খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিটে সহকারী অধ্যাপক হিসেবে সংযুক্তিতে কর্মরত ছিলেন। তিনি এমবিবিএস পাস করেন ঢাকা মেডিকেল কলেজ থেকে। ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট ছিলেন তিনি।
তাঁর মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তর এর মহাপরিচালকসহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ গভীরভাবে শোক প্রকাশ করেছেন। এছাড়াও ডা. নিশাতের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজ (এফডিএসআর। সেইসাথে মরহুমের পরিবারের সকলের প্রতি সমবেদনা জানিয়েছেন সংগঠনটির নেতারা।
গুণী এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬
-
১৫ জানুয়ারী, ২০২৬