২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৪৫ এএম

শেবাচিমে রক্তের প্লাটিলেট আলাদাকরণ মেশিন উদ্বোধন

শেবাচিমে রক্তের প্লাটিলেট আলাদাকরণ মেশিন উদ্বোধন
স্বল্প খরচে মেশিনটি দিয়ে রক্তের প্লাটিলেট আলাদা করে তা গ্রহণ করতে পারবে ডেঙ্গু, ক্যান্সার, থ্যালাসেমিয়া ও আইটিপি আক্রান্ত রোগীরা।

মেডিভয়েস রিপোর্ট: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চালু হয়েছে রক্তের প্লাটিলেট আলাদাকরণ (এফেরেসিস) মেশিন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এফেরেসিস মেশিনটির কার্যক্রম অনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতাল পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম। স্বল্প খরচে মেশিনটি দিয়ে রক্তের প্লাটিলেট আলাদা করে তা গ্রহণ করতে পারবে ডেঙ্গু, ক্যান্সার, থ্যালাসেমিয়া ও আইটিপি আক্রান্ত রোগীরা।

শেবাচিমের পরিচালক বলেন, ‘আগে প্লাটিলেট পৃথকীকরণ মেশিন না থাকায় ডেঙ্গু, ক্যান্সার, থ্যালাসেমিয়া ও আইটিপি রোগীদের ভোগান্তি পোহাতে হতো। আমরাও রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারতাম না। প্লাটিলেট যাদের দরকার হতো তাদেরকে ঢাকায় স্থানান্তর করতে হতো। এখন থেকে আর এ ধরনের ভোগান্তি পোহাতে হবে না। মেশিনটি সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে সরকারিভাবে সরবরাহ করা হয়েছে। হাসপাতালের রক্ত পরিসংঞ্চলন কেন্দ্রে মেশিনটি পরিচালনা করবে।’

তিনি বলেন, এফেরেসিস মেশিনটির সঙ্গে স্বল্প পরিমানের প্লাটিলেট সেপারেশন কিটসও সরবরাহ করা হয়েছে। স্বল্প খরচে মেশিনটি দিয়ে রক্তের প্লাটিলেট আলদা করে তা গ্রহণ করতে পারবেন রোগীরা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক