২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:৪২ পিএম

বিসিপিএসে প্রশিক্ষণার্থীদের সন্তানদের জন্য ‘দিবাযত্ন কেন্দ্র’ চালু

বিসিপিএসে প্রশিক্ষণার্থীদের সন্তানদের জন্য ‘দিবাযত্ন কেন্দ্র’ চালু
এই সুবিধা সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে বিনামূল্যে প্রদান করা হবে।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) প্রশিক্ষণার্থীদের শিশুদের নিরাপদ অবস্থানের প্রয়োজনে ‘দিবাযত্ন কেন্দ্র’ চালু করেছে প্রতিষ্ঠানটি।

আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) বিসিপিএস’র অনারারি সচিব অধ্যাপক আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এফসিপিএস ১ম পর্ব পাশ করার পর কলেজের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য প্রশিক্ষণার্থীদের ছোট্ট সোনামনিদের নিরাপদ অবস্থানের প্রয়োজনে ‘দিবাযত্ন কেন্দ্র’ স্থাপন করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ‘এই সুবিধা সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে বিনামূল্যে প্রদান করা হবে। প্রশিক্ষণের রেজিস্ট্রেশন স্লিপ জমাপূর্বক কলেজের স্যূট বিভাগের হাউজ কিপার জাকির হোসেনের সাথে (০১৭৫১০৬৯২৮৮) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।’

নোটিশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিসিপিএস
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত