বেসরকারি মেডিকেলে ভর্তি: শূন্য আসনে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে বেসরকারি মেডিকেল কলেজে শুন্য আসনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মেধা ও পছন্দের ভিত্তিতে নিয়মানুযায়ী কলেজ নির্বাচন করে কলেজ ভিত্তিক তালিকা প্রকাশ করা হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মাদ হোসেইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘২০২২-২০২৩ খি. শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে বেসরকারি মেডিকেল কলেজসমূহের শূন্য আসনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে আবেদন দাখিলের পর তাদের মেধা ও পছন্দের ভিত্তিতে নিয়মানুযায়ী কলেজ নির্বাচন করে কলেজ ভিত্তিক তালিকা প্রস্তুত করা হয়েছে (তালিকা সংযুক্ত)।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘নির্বাচিত শিক্ষার্থীগণ সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করবেন এবং অধ্যক্ষগণ ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত অফিস চলাকালীন সময়ে বর্ণিত শিক্ষার্থীগণের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন। ভর্তি প্রক্রিয়া শেষে অধ্যক্ষগণ আগামী ৫ অক্টোবরের মধ্যে ভর্তি ও অ-ভর্তিকৃত শিক্ষার্থীগণের তালিকার সফট কপি ই-মেইলে ([email protected]) ও হার্ড কপি নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে প্রেরণ করবেন। এতে মহাপরিচালক মহোদয়ের সদয় অনুমোদন রয়েছে।’