২২ সেপ্টেম্বর, ২০২৩ ১২:০৬ এএম

ঢামেকের প্রথম ব্যাচের শিক্ষার্থী ডা. মাজহারুল হক আর নেই

ঢামেকের প্রথম ব্যাচের শিক্ষার্থী ডা. মাজহারুল হক আর নেই
ডা. মাজহারুল হক

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) প্রথম ব্যাচের শিক্ষার্থী ভাষা সৈনিক ডা. এ.এ. মাজহারুল হক আর নেই। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর উত্তর কাফরুলের বাসায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাদ জুমা কাফরুল মসজিদে জানাজা শেষে ইব্রাহিমপুর বাজার জামে মসজিদ সংলগ্ন কবরে তাঁকে দাফন করা হয়। গত জানুয়ারি মাসে না ফেরার দেশে পাড়ি জমানো স্ত্রী নূরজাহান বেগমও সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের গৌরাঙ্গ বাজার নিবাসী ডা. মাজহারুল হক দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. এ.এ. মাজহারুল হক ব্রিটিশবিরোধী সংগ্রাম, ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে বিভিন্ন কর্মসূচির সঙ্গে শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদের নির্মিত প্রথম ইটের শহীদ মিনার তৈরিতে যুক্ত হন।

১৯৪৬-৪৭ সালে ছাত্রাবস্থায় ব্রিটিশ হটাও আন্দোলনে প্রবলভাবে সম্পৃক্ত থেকে সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধে ভূমিকা রাখেন ডা. মাজহার। সরাসরি অংশগ্রহণ করেন ভাষা আন্দোলনে, এজন্য তাঁকে সংক্ষিপ্ত কারাবাস এবং পুলিশের নির্যাতন-নিপীড়নও ভোগ করতে হয় তাঁকে।

এরই ধারাবাহিকতায় একাত্তরের মহান মুক্তিসংগ্রামে প্রত্যক্ষভাবে সক্রিয় অবদান রাখেন তিনি।

গ্রামে আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারি চাকরির মোহ ত্যাগ করে ১৯৫৭ সাল থেকে কিশোরগঞ্জ শহরে প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন ডা. মাজহারুল হক। 

প্রায় ৬৯ বছর ধরে রাজনীতির পাশাপাশি কিশোরগঞ্জে মানুষের কল্যাণে নিরবচ্ছিন্নভাবে ভূমিকা রেখেছেন। ডা. এ.এ. মাজহারুল হক ও সমাজসেবী নূরজাহান বেগম প্রতিষ্ঠিত কিশোরগঞ্জের সমাজ-সংস্কৃতি-সাহিত্য বিষয়ক সমীক্ষাধর্মী মাজহারুল-নূর ফাউন্ডেশনের মাধ্যমে তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে গেছেন তিনি।

তিনি কিশোরগঞ্জ শহরে স্থায়ীভাবে পেশাজীবন অতিবাহিতকারী প্রথম এমবিবিএস চিকিৎসক। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে সেবা দিয়ে তিনি জেলার বহু মানুষের ভালোবাসা অর্জন করেছেন।

এ ছাড়া বিভিন্ন মসজিদ-মাদ্রাসাসহ দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি।

প্রবাসী মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মাজহারুল হকের ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব।

জন্ম ও বেড়ে ওঠা 

মাজহারুল হক ১৯৩২ সালে তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার কুলিয়ারচর থানার লক্ষ্মীপুর গ্রামের প্রসিদ্ধ বিটি বাড়িতে জন্মগ্রহণ করেন। বাবার নাম নোয়াব আলী। তিনি ১৯৪৮ সালে ময়মনসিংহ জেলা স্কুল থেকে মেট্রিক ও ১৯৫০ সালে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন।

ডা. মাজহারুল হকের বড় ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী ড. মাহফুজ পারভেজ ও মেয়ে শায়লা পারভীন সাথী তাঁদের পিতার আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক