ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু, হাসপাতালে ২১২৯
মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সংক্রমিত হয়েছেন আরও দুই হাজার ১২৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৯০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৩ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২৮৬ জন।
আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৮৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ১৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৮৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৬১ হাজার ৯৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭১ হাজার ৫০৩ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৯০ হাজার ৪৬১ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ২৮৩ জন। ঢাকায় ৬৬ হাজার ৯৪০ এবং ঢাকার বাইরে ৮৪ হাজার ৩৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
-
০১ অগাস্ট, ২০২৬
-
৩০ জুলাই, ২০২৬
-
২৯ জুলাই, ২০২৬
-
২৬ জুলাই, ২০২৬
-
২১ জুলাই, ২০২৬
-
২০ জুলাই, ২০২৬
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
-
১৮ জুলাই, ২০২৬
-
১৭ জুলাই, ২০২৬
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬