১২ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৪৩ পিএম

ডেঙ্গু নিয়ন্ত্রণে জরুরি মশা নির্মূল: স্বাস্থ্যমন্ত্রী 

ডেঙ্গু নিয়ন্ত্রণে জরুরি মশা নির্মূল: স্বাস্থ্যমন্ত্রী 
জাহিদ মালেক বলেন, প্রতিদিন হাসপাতালগুলোতে ৩ হাজার রোগী ভর্তি হচ্ছে। এ অবস্থায় মশা নিধন জরুরি। ছবি: আলী হোসাইন

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু নিয়ন্ত্রণে ফের মশা নির্মূলের ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এজন্য মশা নিধন যাদের দায়িত্ব, তাদের যথাযথভাবে কাজ করতে হবে।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে মাতৃ ও কিশোর পুষ্টি: বাংলাদেশে কিশোরী ও মহিলাদের জন্য ন্যায়সঙ্গত পুষ্টি পরিচর্যা বৃদ্ধি শীর্ষক এক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, প্রতিদিন সারাদেশের হাসপাতালগুলোতে তিন হাজার রোগী ভর্তি হচ্ছে। এ অবস্থায় মশা নিধন জরুরি।

এ সময় নিজেদের কাজের পরিধি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দায়িত্ব হাসপাতালে চিকিৎসা দেওয়া, সেটি আমরা করছি। সব সরকারি হাসপাতালে শয্যা, চিকিৎসক, স্যালাইন পর্যাপ্ত পরিমাণ আছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে শিশু ও মাতৃ মৃত্যু কমাতে হবে। সুস্থতার জন্য পুষ্টিকর খাবার গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যই সম্পদ। সুস্বাস্থ্যের জন্য কৈশোরকালে পুষ্টির বিষয়ে সচেন থাকতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষিত, স্বাস্থ্যবান ও প্রশিক্ষিত জাতি গঠনের ওপর জোর দেন তিনি।

জাহিদ মালেক বলেন, পুষ্টিকর খাবারে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, এতে চিকিৎসা সেবার ওপর চাপ কমে। 

সরকার পুষ্টিহীনতা কমাতে কাজ করছে জানিয়ে তিনি বলেন, আগে ৪০-৫০ ভাগ অপুষ্টিতে ভুগতো, এখন তা কমিয়ে ২০ ভাগে আনা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এ আয়োজনে সহযোগিতায় ছিলেন ইউনিসেফসহ উন্নয়ন সহযোগী সংস্থাগুলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহারিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরসহ উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  আরও পড়ুন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক