৩১ অগাস্ট, ২০২৩ ০৭:২০ পিএম

স্যালাইনের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা, লাখ টাকা জরিমানা

স্যালাইনের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা, লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এই জরিমানা করে চট্টগ্রাম জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামে ডেঙ্গু রোগীদের জন্য অতি প্রয়োজনীয় ডিএনএস স্যালাইনের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার দায়ে ৪ ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা ও ২ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ করা হয়েছে। পাশাপাশি নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে দুটি হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৩০ আগস্ট) নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এই জরিমানা করে চট্টগ্রাম জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ও ঔষধ প্রশাসন অধিদপ্তর এর সহকারী পরিচালক এস এম সুলতানুল আরেফীন অভিযানের নেতৃত্ব দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, শুরুতে জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী রোগী সেজে ওইসব ফার্মেসিতে ডিএনএস স্যালাইন কিনতে যাওয়া হয়। কিন্তু সেখানে স্যালাইন পাওয়া যায়নি। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গিয়ে ওসব ফার্মেসিতে স্যালাইন পাওয়া যায়। অর্থাৎ স্যালাইনের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করছিল তারা।

‘এ ছাড়াও চারটি ফার্মেসি থেকে ২ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ করা হয়েছে। এসব অপরাধের দায়ে সাহান মেডিকোকে ২০ হাজার, সবুজ ফার্মেসিকে ১০ হাজার, ইমন মেডিকেল হলকে ২০ হাজার এবং পপুলার মেডিসিন কর্নারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।’

একই দিন অভিযানে চমেক হাসপাতাল এলাকার ভান্ডারি হোটেল এবং আল মঞ্জুর হোটেলকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চট্টগ্রাম
স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা
স্বাস্থ্যসেবায় এআই ও ডিজিটাল উদ্ভাবন বাড়াতে শুরু ‘ই-হেলথ হ্যাকাথন’

স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক