৩১ অগাস্ট, ২০২৩ ১২:৫২ পিএম

ঢামেককে ডেঙ্গু পরীক্ষার কিট দিল মোমেডস

ঢামেককে ডেঙ্গু পরীক্ষার কিট দিল মোমেডস
মোমেডস্ বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছাতে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করে।

মেডিভয়েস ডেস্ক: ডেঙ্গু পরীক্ষার জন্য ৪০০টি কিট ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালকে (ঢামেক) দিয়েছে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান মোমেডস।

বুধবার (৩০ আগস্ট) ঢামেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে এসব কিট হস্তান্তর করা হয়।

মোমেডস্ বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছাতে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করে। করোনা মহামারীর সংকটকালীন সময়ে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি।

করোনা মহামারীর সময় মোমেডস্ সুযোগ-সুবিধা কম থাকা দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার, নাসাল ক্যানুলা, প্রয়োজনীয় ওষুধ, হুইলচেয়ারসহ অত্যাবশকীয় চিকিৎসা সরঞ্জাম দান করেছিল। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিতদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্থানে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছিল।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক