কাজী নজরুল ইসলামের সমাধিতে বিএসএমএমইউ ভিসির শ্রদ্ধা নিবেদন
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ রোববার (২৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. রেজাউর রহমান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, সার্জারি বিভাগের (সার্জিক্যাল অনকোলজি) সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিকক্ষে (কেবিন ১১৭) শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এদিকে কাজী নজরুল ইসলামের স্মরণে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে সোমবার (২৮ আগস্ট) সকাল ৯টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।