ওএহাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ অ্যাসোসিয়েশান অব বাংলাদেশের (ওএহাব) কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) ঢাকার একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. শফিউর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. আইরিন হোসেন, উপদেষ্টা অধ্যাপক ডা. শেখ আক্তার আহমাদ, অধ্যাপক ডা. মঞ্জুরুল হক খানসহ কমিটির অন্য সদস্যবৃন্দ।
অ্যাসোসিয়েশনের প্রধান উদ্দেশ্য, আবহাওয়াগত পরিবর্তনের জন্য রোগের ধরন পরিবর্তনের বিষয়ে গবেষণা, জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বাড়ানো। একই সাথে পেশাগত স্বাস্থ্য সচেতনতা এবং পেশার সাথে সম্পর্কযুক্ত রোগব্যাধি নিয়ে গবেষণা করার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কাজ করা।
কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সবার উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সভায় সামগ্রিকভাবে প্ল্যাটফর্মের আওতায় নিকট ভবিষ্যতের কর্মপরিকল্পনা নির্ধারণ এবং বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করা হয়।