২৬ অগাস্ট, ২০২৩ ০৭:৪০ পিএম

দেশের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন হয়েছে: স্বাচিপ সভাপতি

দেশের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন হয়েছে: স্বাচিপ সভাপতি
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: দেশের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন হয়েছে বলে মনে করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী।

আজ শনিবার (২৬ আগস্ট) রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ‘ডেঙ্গুতে ভয় নয়, সচেতনতায় জয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

স্বাচিপ সভাপতি বলেন, দেশের ডাক্তার-নার্সদের যথাযথ মর্যাদা দিয়েছেন শেখ হাসিনা। তিনি করোনার মতো মহামারি ভাইরাসকে সফলভাবে মোকাবিলা করেছেন। আর এখন ডেঙ্গু নিয়ন্ত্রণে নিরলস পরিশ্রম করছেন। কিন্তু স্বাধীনতাবিরোধী শক্তিরা ডেঙ্গুকে কেন্দ্র করে গুজব রটাচ্ছে।

আলোচনা সভায় স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন বলেন, ‘ডেঙ্গু দেশে ভয়াবহ হয়ে উঠেছে, সরকার বিভিন্নভাবে তার মোকাবিলা করছে। আমাদের শোক এখন শক্তিতে বলিয়ান। বঙ্গবন্ধুর আদর্শ যারা ধারণ করে তারা ভয় পায় না।’

সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মিডফোর্ড হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. কাজী মো. রশীদ উন নবী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ডাক্তার ও নার্সসহ শিক্ষার্থীরা। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক