চরম পানি সংকটে বিশ্বের ২৫ দেশ
মেডিভয়েস ডেস্ক: বিশ্বের জনসংখ্যার এক–চতুথাংশ অর্থাৎ ২৫ শতাংশ মানুষ চরম পানি সংকটের মধ্যে রয়েছে। তাদের বসবাস মাত্র ২৫টি দেশে। ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের (ডব্লিউআরআই) একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল বুধবার (১৬ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে পানির চাহিদা বাড়ছে। ১৯৬০ সালে পানির যে পরিমাণ চাহিদা ছিল, বর্তমানে তা দ্বিগুণ হয়েছে। এখন যে সংখ্যক মানুষ পানির সংকটে রয়েছেন, ২০৫০ সাল নাগাদ এর সঙ্গে আরও ১০০ কোটি মানুষ যুক্ত হবেন বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর দুটি অঞ্চলের মানুষ বেশি পানির সংকটে রয়েছেন। এই দুটি অঞ্চল হলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় থাকা পাঁচটি দেশ হলো বাহরাইন, সাইপ্রাস, কুয়েত, লেবানন ও ওমান। বলা হচ্ছে, স্বল্প সময়ের জন্য খরা দেখা দিলেও এই দেশগুলোতে ব্যবহার্য পানি প্রায় শূন্যের কোটায় নেমে আসে। এই পাঁচটি দেশের বাইরে যে পাঁচটি ঝুঁকিতে রয়েছে সেগুলো হলো সৌদি আরব, চিলি, স্যান ম্যারিনো, বেলজিয়াম ও গ্রিস।
গবেষণা প্রতিবেদনে পানির চরম সংকটে থাকা মানুষ বলতে এমন মানুষদের বোঝানো হয়েছে, যাদের মোট চাহিদার ৮০ শতাংশ পানি আসে পরিশোধিত উৎস থেকে। অর্থাৎ ব্যবহৃত পানি আবারও ব্যবহার উপযোগী করে তারা কাজে লাগিয়ে থাকেন।
এই প্রতিবেদনের লেখক ও ডব্লিউআরআইয়ের পানি কর্মসূচির প্রধান সামান্থা কুজমা বলেন, ‘আমি ১০ বছর ধরেই পানি নিয়ে গভীরবভাবে কাজ করছি। হতাশার বিষয় হলো, ১০ বছর ধরেই আমি এই অবস্থাই দেখে আসছি। এর কোনো পরবির্তন হয়নি।’ সূত্র- দ্য গার্ডিয়ান ওসিএনএন
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা