০৯ অগাস্ট, ২০২৩ ০৭:১৩ পিএম

সলিমুল্লাহ মেডিকেলপরিদর্শনে স্বাস্থ্যের ডিজি

সলিমুল্লাহ মেডিকেলপরিদর্শনে স্বাস্থ্যের ডিজি
এই পরিদর্শনের উদ্দেশ্য হল, প্রতিষ্ঠানটির অবকাঠামো, মেডিকেল যন্ত্রপাতি, অপারেশন থিয়েটার, ডায়গনস্টিক সুবিধা এবং সার্বিক স্বাস্থ্যসেবার মান মূল্যায়ন করা।

মেডিভয়েস রিপোর্ট: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামো পর্যবেক্ষনে হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মাহপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

আজ বুধবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ফেইসবুক পেইজে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘হাসপাতালের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামো পর্যবেক্ষনে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মাহপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন, অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন, যুগ্ম সচিব মো. হেলাল হোসাইন ও মেডিকেল অফিসার ডা. মাইনুল।’

এতে আরও বলা হয়েছে, ‘এই পরিদর্শনের উদ্দেশ্য হল, প্রতিষ্ঠানটির অবকাঠামো, মেডিকেল যন্ত্রপাতি, অপারেশন থিয়েটার, ডায়গনস্টিক সুবিধা এবং সার্বিক স্বাস্থ্যসেবার মান মূল্যায়ন করা। এ ছাড়াও পরিদর্শক দল বিভিন্ন বিভাগীয় প্রধান, অনুষদ সদস্য, শিক্ষার্থী ও রোগীদের সাথে মত বিনিময়কালে হাসপাতালের সেবার মান উন্নয়ন ও সমস্যা সমাধানের জন্য গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান করেন।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত