গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ইন্টার্ন চিকিৎসক নিহত
মেডিভয়েস রিপোর্ট: বরিশালের গৌরনদী উপজেলায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইকরা বিনতে হাফিজ নামে এক ইন্টার্ন চিকিৎসক নিহত হয়েছেন।
আজ বুধবার (৯ আগস্ট) সকালে উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে বলে মেডিভয়েসকে নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার দিলিপ কুমাড় মন্ডল।
তিনি বলেন, গৌরনদীতে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় প্রাইভেট কারে থাকা ইন্টার্ন চিকিৎসক নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রাইভেট কারের চালকও।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি প্রাইভেট কার কটকস্থল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় ইন্টার্ন চিকিৎসক মারা যান।
ইকরা বিনতে হাফিজ ঢাকার উত্তরা উইমেন মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক।
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬
-
১৫ জানুয়ারী, ২০২৬