০৯ অগাস্ট, ২০২৩ ১০:১৮ এএম
জরুরি ভিত্তিতে সরকারিভাবে স্যালাইন সরবরাহের দাবি
বিবৃতিতে বলা হয়, অসাধু ওষুধ ব্যবসায়ী ডেঙ্গু মহামারির পরিস্থিতিতে ইঞ্জেক্টবল নরমাল স্যালাইন মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে।
মেডিভয়েস রিপোর্ট: এক শ্রেণির ওষুধ ব্যবসায়ী ডেঙ্গুর পরিস্থিতিতে ইঞ্জেক্টবল নরমাল স্যালাইন মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ।
এ অবস্থায় জরুরি ভিত্তিতে সরকারি উদ্যোগে ইঞ্জেক্টবল নরমাল স্যালাইন উৎপাদন ও সরবরাহের দাবি জানিয়েছে এই সংগঠনটি।
জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের আহবায়ক ফয়জুল হাকিম, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা হারুন অর রশিদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা রওশন আরা, জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের সংগঠক অনুপ কুন্ড ও সামিউল আলম সই করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, অসাধু ওষুধ ব্যবসায়ী ডেঙ্গু মহামারির পরিস্থিতিতে ইঞ্জেক্টবল নরমাল স্যালাইন মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। এইসব ব্যবসায়ীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন