২৮ জুলাই, ২০২৩ ১১:৪৯ এএম

খুলনা ও সাতক্ষীরায় নতুন সিভিল সার্জন

খুলনা ও সাতক্ষীরায় নতুন সিভিল সার্জন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: খুলনা ও সাতক্ষীরায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে খুলনার সিভিল সার্জনকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। 

এতে বলা হয়, খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদকে আইএইচটির অধ্যক্ষ হিসেবে পদায়নের নিমিত্ত তার চাকরি স্বাস্থ্য শিক্ষা বিভাগের ন্যস্ত করা হয়েছে। 

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমানকে খুলনায় এবং খুলনার ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে (ইউএইচএফপিও) সাতক্ষীরার সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে। 

এতে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তাদেরকে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘বদলি/পদায়নকৃত কর্মকর্তাকে আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৬ষ্ঠ কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।’

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থেজারি করা এ আদেশে বলা হয়েছে, অবমুক্তির সময় তিনি বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং যোগদানের পর ন্যস্তকৃত বিভাগে/কর্মস্থলে মুভ ইন হবেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক