২৫ জুলাই, ২০২৩ ০৩:৪৫ পিএম

শেবাচিমে ডেঙ্গুতে মৃত্যু ১, ভর্তিতে নতুন রেকর্ড 

শেবাচিমে ডেঙ্গুতে মৃত্যু ১, ভর্তিতে নতুন রেকর্ড 
সোমবার চিকিৎসাধীন ছিলেন ২২১ জন রোগী। যা এই হাসপাতলে চলতি বছরের সর্বোচ্চ সংখ্যক চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর রেকর্ড।

মেডিভয়েস রিপোর্ট: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার চিকিৎসাধীন অবস্থায় জালাল বেপারী (৭৫) নামে এক রোগী মারা গেছেন। হাসপাতালটিতে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে নতুন রেকর্ড হয়েছে। 

আজ মঙ্গলবার (২৫ জুলাই) পাওয়া তথ্য অনুযায়ী, সোমবার চিকিৎসাধীন ছিলেন ২২১ জন রোগী। যা এই হাসপাতলে চলতি বছরের সর্বোচ্চ সংখ্যক চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর রেকর্ড।

এর আগে গত রোববার চিকিৎসাধীন ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ২১৬ জন, শনিবার ২০৫ জন, শুক্রবার ১৯০ জন, বৃহস্পতিবার ১৫৩ জন, বুধবার ১৬০ জন এবং গত মঙ্গলবার চিকিৎসাধীন ছিলেন ১৫৫ জন ডেঙ্গু রোগী। 

হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, ডেঙ্গুতে মৃত্যু জালাল বেপারী পিরোজপুরের নাজিরপুর এলাকার বাসিন্দা। জ্বরে আক্রান্ত হয়ে গত সোমবার শের-ই বাংলা মেডিকেলের মেডিসিন বিভাগের ডেঙ্গু কর্নারে ভর্তি হন তিনি। ওইদিন রাতে তার মৃত্যু হয়।

টিআই 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক