২৪ জুলাই, ২০২৩ ০৬:২১ পিএম

‘চিকিৎসকদের মানবসেবার ব্রত নিয়ে রোগীদের সেবা দিতে হবে’

‘চিকিৎসকদের মানবসেবার ব্রত নিয়ে রোগীদের সেবা দিতে হবে’
বিএসএমএমইউ ভিসি বলেন, ‘রোগীকে সঠিকভাবে সেবা দেয়া অত্যন্ত মহৎ কর্ম। রোগীকে ভালোবাসলে, আপন ভেবে সেবা দিলে তা পরকালেও কাজে লাগবে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, মানবসেবার ব্রত নিয়ে নিজ পরিবারের সদস্যদের মতো রোগীদেরকে সেবা দিতে হবে। টাকার পেছনে ছুটলে হবে না, কাজ করে যেতে হবে। তবেই এক সময় টাকা, সম্মান সবই আসবে।

আজ সোমবার ২৪ (জুলাই) রাজধানীর মুগদা মেডিকেল কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের (৮ম ব্যাচ) নবীন শিক্ষার্থীদের বরণ ও পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএসএমএমইউ ভিসি বলেন, ‘রোগীকে সঠিকভাবে সেবা দেয়া অত্যন্ত মহৎ কর্ম। রোগীকে ভালোবাসলে, আপন ভেবে সেবা দিলে তা পরকালেও কাজে লাগবে। এটা সদকায়ে জারিয়া হিসেবে বিবেচিত হবে বলে আমার বিশ্বাস। রোগীকে মানবসেবার ব্রত নিয়ে সেবা দান করতে পারলে বেহেশত লাভের পথ সুগম হয়। রোগীর গোপনীয়তা রক্ষার দিকেও খেয়াল রাখতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসকদের অসামান্য অবদান রয়েছে। মহান মুক্তিযুদ্ধে ১০ শতাংশ চিকিৎসক শহীদ হয়েছেন। করোনা মহামারী মোকাবিলা করতে গিয়ে ১৩০ জন চিকিৎসক জীবন দিয়েছেন। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদেরকে চিকিৎসকরা ২৪ ঘণ্টা সেবা দিয়ে যাচ্ছেন। করোনা মহামারীর সময় চিকিৎসকদের দক্ষতা ও সঠিক ম্যানেজমেন্টের কারণে বিশ্বের উন্নত দেশগুলোর চাইতেও এদেশে মৃত্যু হার কম ছিল।’

মুগদা মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. মো. মুস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে মাননীয় উপাচার্য বলেন,   মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে নবীন চিকিৎসক শিক্ষার্থীদের ডিসিপ্লিন মেনে চলা, প্রতিদিনের লেখাপড়া প্রতিদিনেই সম্পন্ন করা, আত্ম বিশ্বাস অর্জন করা, ভিশন নির্ধারণ করা, অন্যদের প্রতি বিশ্বাস রাখা ইত্যাদির উপর গুরুত্বারোপ করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত