ডেঙ্গু সচেতনতায় মসজিদে মসজিদে আলোচনা ও লিফলেট বিতরণ
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু রোগ প্রতিরোধে ও এডিস মশা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার মসজিদে মসজিদে লিফলেট বিতরণ ও করণীয় সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২১ জুলাই) দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার মসজিদে মসজিদে জুম্মার নামাজে অংশগ্রহণকারী মুসল্লিদের সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এই সংক্ষিপ্ত আলোচনা ও লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন।
ডিএসসিসি জানিয়েছে, স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে গঠিত টিম নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন স্থান ও স্থাপনায় বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করেছে সংস্থাটি।
অভিযানে এসব শিক্ষা প্রতিষ্ঠান, স্থাপনার আঙিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে এবং প্রয়োজনবোধে সেখানে ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে। এরপর সেসব প্রতিষ্ঠান, স্থাপনা ও স্থানে লার্ভিসাইডিং এবং অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব অভিযানেও কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ব্যতীত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী,শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষ অংশগ্রহণ করছেন।
এছাড়া শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণসহ নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬