ঢাকা দক্ষিণের ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি বেশি: স্বাস্থ্য অধিদপ্তর
মেডিভয়েস রিপোর্ট: চলতি বছরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (১৮ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশেদা সুলতানা।
ঢাকা দক্ষিণের যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, মানিকনগর এবং সবুজবাগ এলাকা থেকে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের সবচেয়ে বেশি রোগী এসেছে উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও এবং বাড্ডা থেকে।
ডা. রাশেদা সুলতানা বলেন, ‘এ বছর ১৭ জুলাই পর্যন্ত ঢাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৬৯৭ জন। অন্যান্য বিভাগে ৭ হাজার ৭৭০ জন।’
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত ১৮ থেকে ৪০ বছর বয়সী রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। ঢাকা শহরে এসব রোগীর সংখ্যা ৭ হাজার ৯৩ জন। ঢাকার বাইরে ৪ হাজার ১২০ জন।
ডা. রাশেদা সুলতানা বলেন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সব হাসপাতালেই পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট দেওয়া আছে। প্রয়োজন হলে রোগ নিয়ন্ত্রণ শাখা ব্যবস্থা নেবে।
-
১৬ সেপ্টেম্বর, ২০২৬
-
১৫ সেপ্টেম্বর, ২০২৬
-
১৪ সেপ্টেম্বর, ২০২৬
-
১৪ সেপ্টেম্বর, ২০২৬
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে
-
১৩ সেপ্টেম্বর, ২০২৬
-
১২ সেপ্টেম্বর, ২০২৬
-
১২ সেপ্টেম্বর, ২০২৬
-
১০ সেপ্টেম্বর, ২০২৬