১০ জুলাই, ২০২৩ ০৯:৪৫ এএম

বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসার দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের 

বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসার দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের 
হেলথ ইমারজেন্সি (জরুরি স্বাস্থ্য অবস্থা) ঘোষণার দাবিও জানিয়েছে সংগঠনটি। 

মেডিভয়েস ডেস্ক: দেশে ডেঙ্গু সংক্রমণ বিস্তার রোধে সারাদেশে বিনামূল্যে ডেঙ্গু রোগীর পরীক্ষা ও চিকিৎসার দাবি জানিয়েছে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ।

রোববার (৯ জুলাই) জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ফয়জুল হাকিম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে। বিবৃতিতে স্বাক্ষর করেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুন-অর রশিদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রওশন আরা, জনস্বাস্থ্য সংগঠক অনুপ কুন্ডু ও সামিউল আলম।

ঢাকাসহ সারাদেশেই ডেঙ্গু রোগের বিপজ্জনক বিস্তার ঘটেছে। এ অবস্থায় হেলথ ইমারজেন্সি (জরুরি স্বাস্থ্য অবস্থা) ঘোষণার দাবিও জানিয়েছে সংগঠনটি। 

বিবৃতিতে বলা হয়েছে, দেশে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে ওয়ার্ড পর্যায়ে এডিস মশা প্রজননবিরোধী প্রচার অভিযান চালাতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও  স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বিত কর্মসূচি নিতে হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক