০৪ জুলাই, ২০২৩ ০৮:৩২ পিএম

দক্ষিণ সিটিতে এডিস মশার বিস্তার রোধে অভিযান

দক্ষিণ সিটিতে এডিস মশার বিস্তার রোধে অভিযান
অভিযানে মোট ১২টি মামলায় ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: এডিস মশার বিস্তার রোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) অভিযান পরিচালনা করেছে। ৫টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। এতে মোট ১২টি মামলায় ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।

আজ মঙ্গলবার (৪ জুলাই) করপোরেশনের আওতাধীন বিভিন্ন অঞ্চলে এসব আদালত পরিচালনা করা হয়।

আজকের অভিযানে সর্বমোট ১৪৩টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১৩টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৩ মামলায় সর্বমোট ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে আজ থেকে ২৫টি ওয়ার্ডে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ৩ দিনের বিশেষ চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

আজ মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০টায় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান দক্ষিণ সিটির ৪১ নম্বর ওয়ার্ডের বলদা গার্ডেন এলাকায় ৩ দিনব্যাপী এই চিরুনি অভিযানের কার্যক্রম উদ্বোধন করেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক