বিএসএমএমইউর গবেষণাখাতে বরাদ্দ বেড়েছে প্রায় ২০ কোটি টাকা
মেডিভয়েস রিপোর্ট: ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য বাজেট অনুমোদন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। বাজেটে গবেষণাখাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ১৯ কোটি ৯৮ লাখ টাকা। গত অর্থবছরে (২০২২-২০২৩) এ খাতে বরাদ্দ ছিল ১২ কোটি ৫২ লাখ টাকা। যা এবার বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটি ৫০ লাখ টাকায়।
গত ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটর ৯০তম সভায় এই বাজেট অনুমোদিত হয়।
গবেষণার পাশাপাশি প্রশিক্ষণ খাতেও বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। প্রশিক্ষণ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩ কোটি ৭০ লাখ টাকা। বাজেটে চিকিৎসা ও শৈল্য খাতে (এমএসআর) বরাদ্দ ২৪ কোটি থেকে বৃদ্ধি করে ৪২ কোটিতে উন্নীত করা হয়েছে।
এবারের সিন্ডিকেট সভায় দেশের একমাত্র সুপার স্পেশালাইজড হাসপাতাল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সুপার স্পেশালাইজড হাসপাতাল বিলম্বে চালুর জন্য মূলত যথাসময়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি না আসার বিষয়টি সিন্ডিকেটে তুলে ধরা হয়। সুপার স্পেশালাইজড হাসপাতালের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়টি ও বাজেট সংক্রান্ত বিষয় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এ সময় আগামী ৫ জুলাই সুপার স্পেশালাইজড হাসপাতালের রোগী ভর্তি ও অপারেশন কার্যক্রম চালু করার কথা জানানো হয়।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ৭ শত ৬৭ কোটি ২১ লাখ টাকার বাজেট অনুমোদিত হয়েছে। গত বছর এই বাজেটের পরিমাণ ছিল ৫ শত ৭২ কোটি ৫ লাখ। এ বছর বাজেটের আকার বৃদ্ধি পেয়েছে ৩৪ শতাংশ। বাজেটে ঘাটতি পরিমাণ ১ শত ৪২ কোটি ৪৭ লাখ টাকা।
সিন্ডিকেট সভায় বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। সভায় মূল্যবান বক্তব্য রাখেন ও পরামর্শ দেন সিন্ডিকেট সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অধ্যাপক মো. আব্দুল আজিজ, বেগম ফরিদা খানম এমপি, বিএমডিসির সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান, বিসিপিএস’র সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, আমন্ত্রিত সদস্য প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত চিকিৎসক ইমিরেটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, ইউজিসির অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, সিন্ডিকেট সদস্য অতিরক্তি সচিব একেএম নুরুন্নবী কবির, অতিরিক্ত সচিব মো. বেলায়েত হোসেন তালুকদার প্রমুখ।
এসএস
-
০৩ জুলাই, ২০২৩
-
২৬ জুন, ২০২৩
২০২৩-২০২৪ অর্থ বছর
বিএসএমএমইউর ৭৬৭ কোটি ২১ লাখ টাকার বাজেট অনুমোদন
-
০২ জুলাই, ২০২১
-
২৯ জুন, ২০২১
২০২১-২২ অর্থবছর
৬৪২ কোটি ৮ লাখ টাকার বাজেট ঘোষণা বিএসএমএমইউর