২৬ জুন, ২০২৩ ১০:৩৭ এএম

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১২

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১২
এ ঘটনায় আহত হয়েছেন আরও  সাতজন।

মেডিভয়েস ডেস্ক: ভারতের পূর্বাঞ্চলীয় ওড়িশা রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও  সাতজন।

রোববার (২৫ জুন) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

আজ সোমবার (২৬ জুন) টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গভীর রাতে ওড়িশার বেরহামপুর-তপ্তপানি সড়কের দিগাপাহান্ডির কাছে ওএসআরটিসি বাসের সাথে অন্য একটি ব্যক্তি মালিকানাধীন বাসের মুখোমুখি সংঘর্ষে বিয়ের পার্টির ১২ জনেরও বেশি সদস্য নিহত হয়েছেন।

বেরহামপুরের এসপি সারাভানা বিবেক এম বলেছেন, দুর্ঘটনায় আহতদের এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং দিগাপাহান্ডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

রাজ্যটির বিশেষ ত্রাণ কমিশনার বলেছেন, গঞ্জাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আহতদের চিকিৎসার জন্য প্রত্যেককে ৩০ হাজার রুপি করে দেওয়া হবে।

এদিকে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বাস দুর্ঘটনায় মানুষের মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে মৃতদের আত্মীয়দের প্রত্যেককে ৩ লাখ রুপি এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও