১০ জুন, ২০২৩ ১২:৫৯ পিএম

দাগবিহীন থাইরয়েড অপারেশনকারী দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ

দাগবিহীন থাইরয়েড অপারেশনকারী দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ
ডা. মাহবুব আলম ও ডা. অনুঅং অনকুন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ৫ম আন্তর্জাতিক থাইরয়েড নোটস (ন্যাচারাল অরিফিস থাইরয়েড এন্ডোস্কোপিক সার্জারি) কনফারেন্সে দাগবিহীন থাইরয়েড অপারেশন সম্পন্নকারী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ।

ব্যাংককের পুলিশ জেনারেল হাসপাতালের প্রখ্যাত সার্জন লেফটেন্যান্ট কর্নেল ডা. অনুঅং অনকুন গত ৯ জুন এই স্বীকৃতি দেন। বিশ্বের উন্নত ৪৪টি দেশে এই অপারেশন নিয়মিত হলেও বাংলাদেশে আগে এ পদ্ধতিতে অপারেশন হতো না।

গত বছর নভেম্বর মাসে নাক কান গলা রোগ বিশেষজ্ঞ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডা. মাহবুব আলম বাংলাদেশে প্রথম দাগহীন অপারেশন শুরু করেন।

এ অপারেশনে বাইরে কাটা ছেঁড়ার কোনো দাগ থাকে না। ঠোঁটের নিচে ফুটো করে অপারেশন করা হয়। মিনিম্যালি ইনভ্যাসিভ অর্থাৎ রোগীকে কম ক্ষত করে থাইরয়েড অপারেশনে ব্যথাও কম থাকে। এতে রোগীকে হাসপাতালে বেশি দিন থাকা লাগে না। এই ধরনের অপারেশনে রোগীর কণ্ঠস্বরও ভালো থাকে।

ডা. মাহবুব আলম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এই অপারেশন নিয়মিত করাচ্ছেন। এই সার্জারিতে রোগী ও রোগীর স্বজনরা খুব সন্তুষ্ট থাকেন, কারণ অপারেশনের পর তাদের কোনো দাগ দেখা যায় না।

উন্নত প্রযুক্তির এই অপারেশনে বিশেষত কিছু যন্ত্রপাতি এবং খরচ সাধারণ অপারেশনের চাইতে সামান্য বেশি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : থাইরয়েড
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক