০৯ জুন, ২০২৩ ০৯:২৬ পিএম

বিশেষজ্ঞ না হয়েও ক্যান্সারের চিকিৎসা, ডা. সালামের রেজিস্ট্রেশন স্থগিত

বিশেষজ্ঞ না হয়েও ক্যান্সারের চিকিৎসা, ডা. সালামের রেজিস্ট্রেশন স্থগিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ক্যান্সার চিকিৎসক না হয়েও আকর্ষণীয় সাইনবোর্ড ঝুলিয়ে দালালের মাধ্যমে রোগী সংগ্রহ করে চিকিৎসা দেওয়ায় ডা. জি এম আব্দুল সালাম নামে এক প্রতারক চিকিৎসকের রেজিস্ট্রেশন স্থগিত করেছে চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড কাউন্সিল (বিএমডিসি)।

মঙ্গলবার (৬ জুন) বিএমডিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএমডিসি জানিয়েছে, এক বছরের জন্য ডা. আব্দুল সালামের রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে। এই আদেশ গত ৮ জুন থেকে কার্যকর হয়েছে। এই সময়ের মধ্যে তিনি কোথাও কোনোরূপ চিকিৎসা সেবা প্রদান করতে পারবেন না। এমনকি এক বছরের মধ্যে তিনি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয়ও দিতে পারবেন না। ডা. সালামের বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার এ-১৮৯৪৩, রেজিস্ট্রেশনের তারিখ ৪ অক্টোবর ১৯৯০ সাল।

বিএমডিসি বলছে, ডা. আব্দুল সালাস রাজধানীর মহাখালীর রাপা মেডিকেল সার্ভিসেসে তিনি ক্যান্সার চিকিৎসক না হয়েও নিজের নামের রাফা মেডিকেলের বাহির পার্শ্বে আকর্ষণীয় সাইনবোর্ড ঝুলিয়ে রেখে এবং দালালের মাধ্যমে রোগী সংগ্রহ করে ক্যান্সার চিকিৎসা প্রদান করেন।

‘ফাইজুন্নেছা নামে একজন রোগী চিকিৎসায় প্রতারণার শিকার হয় এই রোগীর ছেলে বিএমডিসি এবং স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ দাখিল করেন। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে কাউন্সিল কর্তৃক তদন্তে প্রমাণিত হয়, চিকিৎসা কার্যে চিকিৎসকের যথেষ্ট অদক্ষতা, অবহেলা ও রোগী প্রতারণার স্বীকার হয় বলে প্রমাণিত হয়েছে’, জানায় বিএমডিসি।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএমডিসি
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক