০৯ জুন, ২০২৩ ১১:০১ এএম

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে রামেবি ভাইস চ্যান্সেলরের শুভেচ্ছা বিনিময়

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে রামেবি ভাইস চ্যান্সেলরের শুভেচ্ছা বিনিময়
আলোচনায় ইউজিসি চেয়ারম্যানের সুস্থতা, দীর্ঘায়ু ও পেশাগত সফলতা কামনা করেন রামেবি ভিসি অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেন।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে টানা দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেন।

বৃহস্পতিবার (৮ জুন) ইউজিসি চেয়ারম্যানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিমিয় করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা কবির আহমেদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলোচনায় রামেবির বর্তমান চিকিৎসা শিক্ষা কার্যক্রম ও গবেষণার নানান দিক উঠে আসে। 

এ সময় মানসম্মত শিক্ষা প্রদানের ক্ষেত্রে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন রামেবি ভিসি। ইউজিসি চেয়ারম্যান রামেবিসহ সকল মেডিকেল বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষার সব ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ করে শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।

আলোচনায় ইউজিসি চেয়ারম্যানের সুস্থতা, দীর্ঘায়ু ও পেশাগত সফলতা কামনা করেন অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেন।

গত ২৫ মে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে ২০১৯ সালের ৪ অক্টোবর অধ্যাপক ড.কাজী শহীদুল্লাহ ইউজিসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। 

অধ্যাপক কাজী শহীদুল্লাহ ১৯৬৭ সালে রাজধানীর সেইন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি পাস করেন। এরপর ১৯৬৯ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি এবং একইসাথে তিনি মেধা তালিকায় বোর্ডে ১ম স্থান অর্জন করেন। প্রথম স্থান অর্জনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে ১৯৭২ সালে বিএ (অনার্স) এবং ১৯৮৩ সালে এমএ ডিগ্রি লাভ করেন তিনি। পরবর্তীতে অধ্যাপক শহীদুল্লাহ কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৯ সালে এমএ এবং ১৯৮৪ সালে পশ্চিম অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে ১৯৭৬ সালে শিক্ষকতা শুরু করেছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে। বিভিন্ন প্রশাসনিক সক্ষমতাতেও এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইতিহাস বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

একইসাথে ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি টানা তিনবার কলা অনুষদের নির্বাচিত ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট এবং বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সদস্যও ছিলেন। টানা দশ বছর তিনি সিন্ডিকেট নির্বাচনে বিজয় লাভ করেন। এ ছাড়াও তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে দায়িত্ব সামলেছেন ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক