০৬ জুন, ২০২৩ ০৩:৩৮ পিএম

রাজধানীতে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

রাজধানীতে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর হাজারীবাগে লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে অনিক নামে এক বাক্প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক দুপুর সোয়া ১২টায় মৃত ঘোষণা করেন।

শিশু অনিকের মা পারভিন আক্তার বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে আমি কাজে বের হই। এরপর আমার মা আমাকে মোবাইল ফোনে জানায়- ফ্রিজ থেকে একটি লিচু পড়ে যায় এবং সেটি খোসাসহ অনিক গিলে ফেলেছে। সেটি তার গলায় আটকে গেছে। পরে আমি দ্রুত এসে তাকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বর্তমানে শিশুটির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি হাজারীবাগ থানাকেও জানানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : শিশুর মৃত্যু
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক