৩১ মে, ২০২৩ ০৬:৫১ পিএম

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন গাইনির ২৭ চিকিৎসক

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন গাইনির ২৭ চিকিৎসক
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত গাইনি অ্যান্ড অবস বিভাগের ২৭ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত কর্মকর্তাদেরকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর চতুর্থ গ্রেডে ৫০,০০০-৭১,২০০ টাকা বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে কর্মরত থাকবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে,‘লিয়েন/প্রেষণ/শিক্ষাছুটিতে থাকা কর্মকর্তারা তাদের ছুটি শেষে যোগদানের পর পদোন্নতি বা পদায়ন কার্যকর হবে।

রাষ্ট্রপ্রতির আদেশ জারি করা এ প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদোন্নতি
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক