৩০ মে, ২০২৩ ০১:৫৬ পিএম

বগুড়ায় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা-সিলগালা

বগুড়ায় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা-সিলগালা
মানুষের জীবন ও নিরাপত্তা বিপন্ন করার অপরাধে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা এবং একই সঙ্গে সিলগালা করে দেওয়া হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বগুড়ায় অনুমোদনহীন হেনা সিটি স্ক্যান নামের এক ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সাথে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। 

সোমবার (২৯ মে) সংস্থাটির বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

ইফতেখারুল আলম রিজভী গণমাধ্যমকে জানান, স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই শহরতলির ছিলিমপুর এলাকায় বগুড়া শজিমেক হাসপাতালের সামনে হেনা সিটি স্ক্যান নামে একটি ডায়াগনস্টিক সেন্টার খোলা হয়। গোপনে খবর পেয়ে সোমবার দুপুরে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটি কোনো বৈধ সনদ অথবা অনুমতিপত্র দেখাতে পারেনি। এ ছাড়া প্রয়োজনীয় প্রশিক্ষিত জনবলও প্রতিষ্ঠানটির নেই। মানুষের জীবন ও নিরাপত্তা বিপন্ন করার অপরাধে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা এবং একই সঙ্গে সিলগালা করে দেওয়া হয়েছে।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক