ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ২৩
মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৩ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রোববার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২২ জন এবং ঢাকার বাইরের ১১ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২১ মে পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৪৪৭ জন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ৮৯৪ জন। বাকি ৫৫৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
এ বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ২৮৩ জন। তাদের মধ্যে ঢাকার ৭৫৯ জন ও ঢাকার বাইরে ৫২৪ জন।
-
২৯ অগাস্ট, ২০২৬
-
২৭ অগাস্ট, ২০২৬
-
২০ অগাস্ট, ২০২৬
-
১৫ অগাস্ট, ২০২৬
-
১৩ অগাস্ট, ২০২৬
-
১২ অগাস্ট, ২০২৬
-
১০ অগাস্ট, ২০২৬
-
০৮ অগাস্ট, ২০২৬